ঢাকা, শনিবার, ৬ জুন, ২০২৬

এবার আসছে ‘সদরঘাটের টাইগার-৩’

ads

দেশের টিভি নাট্যনির্মাতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় ও সফল নির্মাতা সুমন আনোয়ার। তার নির্মিত ‘সদরঘাটের টাইগার’ এর প্রথম পর্বের সাফল্যের পর দ্বিতীয় সিজন প্রকাশ করেছে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’। সম্প্রতি মুক্তি পায় ২০১৯ সালে মুক্তি পাওয়া আলোচিত ওয়েব সিরিজের দ্বিতীয় পর্ব ‘সদরঘাটের টাইগার- ২’।


এবার ওয়েব সিরিজটির সংশ্লিষ্ট সূত্রে নতুন খবর জানা গেছে, ‘সদরঘাটের টাইগার-৩’ সিরিজ করতে যাচ্ছেন নির্মাতা সুমন আনোয়ার। এ সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন শ্যামল মাওলা। এবারও এই অভিনেতাই থাকছেন কেন্দ্রীয় চরিত্রে।‘সদরঘাটের টাইগার’ প্রথম পর্ব যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে নতুন সিজনের কাহিনি। তবে এবার গল্পের বিষয় মানব পাচার। নির্মাতা জানান, যেহেতু এটা প্রথম পর্বের সিক্যুয়াল, তাই আগের পর্বের অমীমাংসিত অনেক কিছু খোলাসা হবে। তবে দ্বিতীয় পর্বের গল্পটি তৈরি হয়েছে মানব পাচারকে কেন্দ্র করে। আরও চমক রয়েছে।


‘সদরঘাটের টাইগার-২’ শ্যামল মাওলা ছাড়া এতে আরও অভিনয় করেছেন ফারহানা হামিদ, আরমান পারভেজ মুরাদ, আরফান মৃধা শিবলু, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু প্রমুখ। প্রযোজনায় রয়েছেন হাসিবুল হাসান।

ads
ads
ads

Our Facebook Page